মীর হোসেন মোল্লা: সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পুরষ্কার ও সনদপত্র পেলেন চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সমাজ সেবক মোঃ রিয়াজ উদ্দিন মেম্বার। রিজাজ উদ্দিন মেম্বারের অনুপস্থিতিতে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মীর হোসেন মোল্লা মাননীয় বিচারপতির হাত থেকে গ্রহন করেন। সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি বছর বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে মানবাধিকার ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সম্মাননা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পুরস্কার অন্যতম। এ ধরনের স্বীকৃতি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তায় উৎসাহ যোগায়। জানা গেছে, রিয়াজ উদ্দিন মেম্বার নিজের স্বার্থের বাইরে গিয়ে সমাজের মানুষের কল্যাণে কাজ করেন। সাধারণত দরিদ্র, অসহায়, বঞ্চিত বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন। এদেশের সকল সমাজ সেবকদের মধ্যে অন্যতম একজন সফল সমাজ সেবক মোঃ রিয়াজ উদ্দিন মেম্বার। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের তুলাপুস্করনী গ্রামের অধিবাসী আমিন উল্লাহ মিয়াজীর সুযোগ্য সন্তান মোঃ রিয়াজ উদ্দিন মেম্বারকে- সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করায় সাধারন মানুষের মাঝে আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে। গত ৯ ই মে শনিবার রাজধানীর বিজয়নগর হোটেল অরটেন (থ্রী স্টার) অডিটোরিয়ামের হল রুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মধ্যদিয়ে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির উদ্যেগে তার হাতে মানবাধিকার শান্তির পদক প্রদান করা হয়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি এ টি এম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ফারুক হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর মোঃ সাদী উজ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট রোকনউদদৌলা, একুশ পদক প্রাপ্ত অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন আহমেদ, মানবাধিকার জোটের উপদেষ্টা সাংবাদিক মীর হোসেন মোল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, রিয়াজ উদ্দিন মেম্বার গত দেড় যুগ ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরন, করোনা পাদুর্ভাবের সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, স্যানিটাইজার বিতরন এবং অসহায় মানুষকে বিভিন্ন সহযোগিতা এবং আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। নিঃসন্দেহে মোঃ রিয়াজ উদ্দিন মেম্বার একজন সমাজ সেবক হিসেবে সাধারন মানুষের আপদে বিপদে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত রেখেছেন। এদিকে, সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পুরস্কার গ্রহন করার পর রিয়াজ উদ্দিন মেম্বার তার বক্তব্যে বলেন, আমার কোন লোভ লালসা নেই। আমি ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’ তিনি বলেন, শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রত্যয়ে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক একটি ইউনিয়ন গড়ে তোলাই আমাদের সবার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্ধিতা করার ইচ্ছা আছে। আমাকে যদি ইউনিয়নের সম্মানিত জনগণ তাদের পবিত্র ভোটে নির্বাচিত করে, তাহলে প্রথমে ঘোলপাশা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করবো। আমার ইউনিয়নের অবহেলিত প্রতিবন্ধি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রাপ্তকারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভাতার আওতায় আনার ব্যবস্থা করবো। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার আরো বলেন, সমাজ সেবাই আমার লক্ষ্য, সমাজ উন্নয়নের কাজই আমার কর্ম। আমি ঘোলপাশা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করবো। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র- যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না। ঘোলপাশা ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ইউনিয়নের সম্মানিত জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছোট-বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি দোয়া কামনা করি। সর্বোপরি আমি ঘোলপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সমর্থন চাই।
Leave a Reply