1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়িতে মায়ের অজান্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ এলাকা

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৫ বার

মু. আজিজ ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ‘হাসান টাওয়ার-১’ নামের একটি ভবনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুটি প্রবাসী মহিনউদ্দিনের ছেলে কারিম (৩)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে শিশুটি অজান্তেই ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের প্রান্তে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।

পরবর্তীতে দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন।

পুলিশ জানায়, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews