1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাঙ্গাবালীতে সম্পত্তি বিরোধে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা, মিথ্যা দাবি বড় ছেলের

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১ বার

স্টাফ রিপোর্টার,রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দায়েরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বড় ছেলে মো. শাহিন হাওলাদার দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ছত্তার মাস্টারের অসুস্থতার সুযোগে তার ছোট ছেলে মো. নেছার উদ্দিন প্রায় ৯ একর সম্পত্তি নিজের নামে লিখে নেন—এমন অভিযোগ পরিবারের পক্ষ থেকে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

অভিযোগ রয়েছে, ছোট ছেলে নেছার উদ্দিনের পক্ষ নিয়ে মা শাহানারা বেগম বড় ছেলে মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে সি আর-৬০৭/২০২৪ নম্বর মামলা দায়ের করেন। মামলাটিকে মিথ্যা দাবি করে শাহিন হাওলাদার বলেন,
একজন মা হয়ে নিজের সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা করাটা আমার জন্য অত্যন্ত কষ্টের। আমি কীভাবে সমাজের মানুষের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করব, তা বুঝে উঠতে পারছি না। আমার মা ছোট ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. নরছু মৃধা বলেন, আমি এই ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি। যদি এমন কোনো ঘটনা বাস্তবে ঘটত, তাহলে অবশ্যই আমি বা স্থানীয় মানুষ বিষয়টি জানতাম। কিন্তু এ বিষয়ে আগে কোনো তথ্য জানা যায়নি। একজন মায়ের পক্ষ থেকে ছেলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

স্থানীয় বাসিন্দা সুজন মাহমুদ বলেন, আমাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটলে সাধারণত আমরা জানতে পারি। কিন্তু এ বিষয়ে স্থানীয়ভাবে কোনো ঘটনার সত্যতা আমরা পাইনি। তাই আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করুক।

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আদালতে গড়ালেও মা-সন্তানের মধ্যে এমন আইনি দ্বন্দ্ব সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে মা শাহানারা বেগমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews