1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করলো বিএনপি ফুলের শুভেচ্ছায় রোগী বিদায়, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রম উদ্যোগ জামালপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া সমর্থ প্রার্থী কাজী মশিউর রহমান বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি আধুনিক মানের হাসপাতালের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তীব্র যানজট সৃষ্টি হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিরোধী অভিযান কালীগঞ্জে মাদকাসক্ত ও কারবারির জেল: বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড চৌদ্দগ্রামে এক রেমিটেন্স যুদ্ধা নিহত চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা সমাধানের নামে ধামা-চাপা দেয়ার চেষ্টা দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন চলে গেলেন কিংবদন্তি বাউল কানাই দাস

ফুলের শুভেচ্ছায় রোগী বিদায়, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রম উদ্যোগ

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার

মো: আজগর আলী (চট্টগ্রাম): চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বিদায় নেওয়া সাধারণ ঘটনা হলেও, হাতে ফুল তুলে সম্মানজনক বিদায়—এ যেন মানবিক স্বাস্থ্যসেবার এক অনন্য দৃষ্টান্ত। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেল এমনই ব্যতিক্রমী আয়োজন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা ১৭ জন ভর্তি রোগীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় দেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সম্মান জানাতে হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম।

দুই সপ্তাহ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বিদায় নেওয়া এক রোগী বলেন, “ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানবিক স্বাস্থ্যসেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। চিকিৎসা শেষে রোগীদের হাতে ফুল তুলে বিদায় দেওয়ার দৃশ্য প্রথমবার দেখলাম—সত্যিই খুব ভালো লেগেছে।” নাজিরহাট পৌরসভায় অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রোগী ও স্বজনদের মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার হাসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “১৭ জন রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরা আমাদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিফলন। রোগীদের সম্মান দিয়ে বিদায় জানানো মানবিক প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন,“ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের অন্যতম সেবাধর্মী স্বাস্থ্য প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। প্রতিটি রোগী যেন সর্বোচ্চ চিকিৎসাসেবা পায়—সেই অঙ্গীকার নিয়েই আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন মুহুরী, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. অর্পণা দেব, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. শামীমা আক্তার, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আনিসুল হক, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুলোচন দে, স্যানিটারি ইন্সপেক্টর ধনঞ্জয় দেবনাথ, পরিসংখ্যানবিদ সৈকত ঘোষসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপস্থিত চিকিৎসকরা জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে সচেতনতার আহ্বান জানান। তারা বলেন, হাম ও রুবেলা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত বয়সের সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়।

স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগীদের সম্মানজনক বিদায় দেওয়ার এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে নতুন আস্থা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, এমন আয়োজন হাসপাতাল ও রোগীর সম্পর্ককে আরও আন্তরিক ও মানবিক করে তুলবে।

ফটিকছড়িতে ফুলের শুভেচ্ছায় রোগী বিদায়—স্বাস্থ্যসেবায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews