1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে মাদকাসক্ত ও কারবারির জেল: বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবন, কারবার এবং নেশাগ্রস্ত অবস্থায় বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) উপজেলার দেওপাড়া ও কাপাইশ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ দণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, প্রথম মামলায় দণ্ডপ্রাপ্ত সৈকত দত্ত (২০), দেওপাড়া (০৯ নং ওয়ার্ড) এলাকার খোকন দত্তের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং নেশার টাকার জন্য নিজ বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আইনের ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে উপজেলার শিবপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকির (৩৮)-কে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক সেবন ও কারবারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ঘটনায় কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মো. জহিরুল ইসলাম। এছাড়া বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি নির্মূলে এবং পারিবারিক শান্তি বজায় রাখতে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

সাজাপ্রাপ্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews