1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়িতে শুরু হচ্ছে হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার

“৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার আহ্বান”

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে জাতীয় হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন।

দেশব্যাপী পরিচালিত এই বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে বিনামূল্যে এমআর টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা রোগ নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফটিকছড়ির ইউনিয়ন ও পৌর এলাকার সকল টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পূর্বে নিয়মিত ইপিআই (EPI) কর্মসূচির আওতায় হাম বা এমআর টিকা গ্রহণ করা থাকলেও শিশুদের এই ক্যাম্পেইনের টিকা গ্রহণ করতে হবে। তবে পূর্ববর্তী টিকার সঙ্গে নতুন টিকার ব্যবধান কমপক্ষে ২৮ দিন থাকতে হবে।

অভিভাবকদের টিকা গ্রহণের আগে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এজন্য vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে শিশুর জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধন শেষে টিকার কার্ড সংগ্রহ করে ক্যাম্পেইনের দিন সঙ্গে আনতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কমিউনিটি ক্লিনিক, ইপিআই কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত অস্থায়ী বুথে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ না করলে শিশুদের মধ্যে নিউমোনিয়া, অন্ধত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই কোনো শিশুকে টিকার বাইরে না রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, “ফটিকছড়ি উপজেলার সকল অভিভাবককে নিজ নিজ নিকটস্থ টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্য সহকারীর সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের এমআর টিকা নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews