1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে শুরু হচ্ছে হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শার্শার উলাশী জিয়া’র খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শার্শার বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত দরিদ্র শ্রেণির ছাত্র জনসমর্থনে এগিয়ে মুসা, আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক মারাত্মক ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’ চলতি বছরেই বিএনপির কাউন্সিল, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি তামিমের দেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন অধিনায়করা

ফটিকছড়িতে পুকুরে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার

ফটিকছড়ি প্রতিনিধি, মু. আজিজঃ চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুকুরে পড়ে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান আল-আইন প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছেলে। সে একই এলাকার হাফেজ সুলতান আহমদের বাড়ির বাসিন্দা। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাফওয়ান ছিল পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ জামশেদ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে খেলতে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় সাফওয়ান। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে তার মা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews