1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: মাদক মামলায় একাধিক ব্যক্তির সাজা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ ইমাম (২০), পিতা রুহুল আমিন এবং মোঃ মোমিন (২০), পিতা মৃত মোতালিব। তারা উভয়েই কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়। এছাড়া একই দিনে কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং-২৭: নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় জনৈক মোসেনের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ নাহিদ হাসান আদনান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম, আনুমানিক মূল্য ৩,০০০ টাকা) উদ্ধার করা হয়।

মামলার বাদী এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ।

মামলা নং-২৮: ১৫ এপ্রিল রাত ৮টা ৩০ মিনিটে নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিলন মিয়া (৪৮) ও মোঃ শাহআলম (৪০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ গ্রাম ভাঙ্গা ইয়াবা (প্রায় ২০০ পিস সমতুল্য) এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই মামলার বাদী এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ইনছান আলী।

মামলা নং-২৯: নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় মোসাঃ আকলিমা বেগম (৩৭) এর বসতবাড়ির বারান্দা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম, মূল্য প্রায় ৩,০০০ টাকা) উদ্ধার করা হয়।

মামলার বাদী এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শংকর চন্দ্র সরকার।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews