1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির ভূজপুরে এক রাতে দুই পরিবারের ঘরে দুর্ধর্ষ চুরি, এলাকায় আতঙ্ক বেনাপোলে তেল পাম্প গুলোতে লম্বা লাইনে দাড়িয়ে থাকা মানুষকে সরবত পান করালেন, যুবদল নেতা ইমদাদুল হক ইমদা অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী কালীগঞ্জে অবৈধ মাটিকাটায় ২ লাখ টাকা জরিমানা   হিলিতে অপহৃত মেহের আলীর খোঁজ না পেয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ১৭ বোতল ভারতীয় এস্কাফ নেশা জাতীয় সিরাপ উদ্ধার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ কারবারি গ্রেফতার  মেশিন সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর—পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রামগঞ্জে থানার ভিতরে ছুরি নিয়ে সাংবাদিকের উপর হামলা চেষ্টা! আটক-১ কালীগঞ্জে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

কালীগঞ্জে অবৈধ মাটিকাটায় ২ লাখ টাকা জরিমানা  

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে রকিবুল নবি (পিতা: এম এ মাহমুদুন্নবী), সাং বেরুয়া, বক্তারপুর-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অবৈধভাবে মাটি কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews