1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ১৭ বোতল ভারতীয় এস্কাফ নেশা জাতীয় সিরাপ উদ্ধার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ কারবারি গ্রেফতার  মেশিন সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর—পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রামগঞ্জে থানার ভিতরে ছুরি নিয়ে সাংবাদিকের উপর হামলা চেষ্টা! আটক-১ কালীগঞ্জে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ইউএনও শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বেনাপোলে, ৩-দফা দাবিতে সংবাদ সম্মেলন বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক কালীগঞ্জে এসএসসি/দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে। গাজীপুরের ন্যায্য প্রতিনিধিত্বের দাবি: মন্ত্রিপরিষদে একজন যোগ্য নেতার প্রত্যাশা

মেশিন সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর—পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২১ বার

মু. আজিজ ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি চা-বাগানকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চরমে পৌঁছেছে। বাগানের মেশিন অন্যত্র সরানোর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় বাগানের মহাব্যবস্থাপক (জিএম) ও ব্যবস্থাপকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এসময় বাগান কার্যালয় ও গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি এলাকার রাঙ্গাপানি চা কারখানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকার পর সম্প্রতি বাগান কর্তৃপক্ষ মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এতে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের দাবি, বাগানের উৎপাদিত পাতা বাগানেই প্রক্রিয়াজাত করতে হবে এবং কোনো অবস্থাতেই মেশিন সরানো যাবে না।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সকালে বাগান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় বাগানের মহাব্যবস্থাপক কাজী মো. ইরফান উল্লাহ ও ব্যবস্থাপক উৎপল বিশ্বাস গাড়িযোগে ঘটনাস্থলে প্রবেশ করলে উত্তেজিত শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে তারা আহতসহ মোট ৭ জন আহত হন।
পরে পঞ্চায়েত নেতারা ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষের মধ্যে সাময়িক সমঝোতা হয়।

বাগানের পঞ্চায়েত সভাপতি নব কুমার ত্রিপুরা বলেন, রাঙ্গাপানি চা-বাগান আমাদের জীবিকার একমাত্র উৎস। বাগানের মেশিন সরানোর চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো। তিনি জানান, কর্তৃপক্ষ এক মাসের সময় নিয়ে শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, বাগান ব্যবস্থাপক জানান, “ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews