1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রামগঞ্জে থানার ভিতরে ছুরি নিয়ে সাংবাদিকের উপর হামলা চেষ্টা! আটক-১

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জে থানার ভিতরে ছুরি সহ মো: সবুজ (৩০)নামক একজন মাদক ব্যবসায়ী কে হাতেনাতে আটক করেছে পুলিশ। ধৃত মো: সবুজ উপজেলার উদনপাড়া আব্দুন মতিনের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক ৯টায় থানার ডিউটি অফিসার কক্ষের সামনে।

সূত্র জানান বুধবার বিকেলে সবুজ হোসেনকে তার নিজগ্রামে মাদকসহ স্থানীয়রা আটক করেন। ওই সময় দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি জালিস মাহমুদ বাবু সবুজের ছবি তোলেন। পরে সবুজ ও তার সহযোগীরা বাবুকে কাওলীডাঙ্গা গ্রামের মেইন সড়কে পথ গতিরোধ করে মারধর করেন। জালিস মাহমুদ এই ঘটনার জেরধরে থানায় মামলা করতে আসলে মোঃ সবুজ ছুরি কোমরে রেখে থানায় প্রবেশ করেন। পুলিশ জানতে পেরে সবুজের দেহ তল্লাসি করে তার কোমর হতে একটি বিশাল ধারালো ছুরি সহ তাকে আটক করেন।

সৃষ্ট ঘটনায় জালিস মাহমুদ বাদী হয়ে বৃহস্প্রতিবার দুপুরে সবুজ হোসেনের বিরুদ্ধে এজাহার করেন। জালিস মাহমুদ জানান মোঃ সবুজ এলাকায় একজন চিহৃিত মাদক ব্যবসায়ী। গ্রামের লোকজন তাকে আটক করেন। আমি ছবি তোলার কারণে সে আমাকে রামগঞ্জ যাওয়ার পথে কাওলিডাঙ্গা গ্রামের মেইন রোডে পথ গতিরোধ করেন। আমার উপর হামলা করেন। আমি তার বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে, সে ছুরি নিয়ে থানায় প্রবেশ করেন আমার উপর হামলা করতে। পুলিশ জানতে পেরে তার দেহ তল্লাসি করে একটি বিশাল ধারারো ছুরি তার কাছ থেকে উদ্বার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আব্বাস হোসেন জনি বলেন মো: সবুজ একজন চিহৃিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ধারায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews