1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার


নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর এলাকায় এক গৃহবধূর মরদেহ নিজ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে।
‎নিহত গৃহবধূ প্রবাসী আলমগীরের স্ত্রী। আলমগীর বর্তমানে কাতারে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।

‎স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, পশ্চিম মাছিমপুরের মুজাফর হাজী বাড়ি (সাবেক চৌকিদার বাড়ি) এলাকায় নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

‎এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews