1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩৭২ বোতল ফেনসিডিলসহ আটক-২ অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত, আহত ১ লক্ষীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড রামগঞ্জে যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার তেল চুরি শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১০০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার কোন দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১০০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার রাঙ্গাবালীতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কাটাখালী বাজারে মানববন্ধন

রামগঞ্জে যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার তেল চুরি

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭ বার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চুরির একটি অস্বাভাবিক ঘটনা স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এবার মোটরসাইকেলের ট্যাংকের লক ভেঙে ভেতরে থাকা জ্বালানি তেল চুরির অভিযোগ উঠেছে, যা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘটনার শিকার হয়েছেন উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন বাবু। তিনি জানান, প্রতিদিনের মতোই তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তার চিতোষী সড়কে ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে রেখে যান। তবে মাত্র এক ঘণ্টা পর ফিরে এসে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলের ট্যাংকের লক ভাঙা এবং ভেতরে থাকা প্রায় ১৩ লিটার জ্বালানি তেল সম্পূর্ণভাবে চুরি হয়ে গেছে।

ভুক্তভোগীর দাবি, এ ধরনের ঘটনা এলাকায় আগে খুব একটা দেখা না গেলেও সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেলকে টার্গেট করে সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করছেন তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা হওয়া সত্ত্বেও এমন চুরি হওয়া উদ্বেগজনক। তারা মনে করছেন, চোরচক্র পরিকল্পিতভাবেই এমন কাজ করছে এবং সুযোগ বুঝে দ্রুত স্থান ত্যাগ করছে, যার ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews