1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা চৌদ্দগ্রামে সর্দারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর পরকীয়ার জেরে নির্যাতন: স্ত্রীকে ঘরে আটকে রাখা, মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিকস সামগ্রী আটক করেন।

চৌদ্দগ্রামে সর্দারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সমাজসেবক ও সর্দার আলহাজ¦ মোঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ করেছেন গ্রামবাসী।

রোববার উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া মাদরাসা মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরেন ভুক্তভোগী আলহাজ¦ মোঃ শহীদুল ইসলাম। তিনি বলেন, রামচন্দ্রপুর গ্রামের পশ্চিম পাড়ায় ব্যবসায়ী মোঃ সবুজের আহবানে জায়গার কাগজপত্র দেখতে শুক্রবার বাদ মাগরিব তাদের ঘরে প্রবেশ করি। এ সময় ঘরে সবুজের মা উপস্থিত ছিলেন। ঘরে প্রবেশের সাথে সাথে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা কতিপয় যুবক জড়ো হয়ে তাকে অপবাদ দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে তাঁর সম্মানহানি এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি বিয়ে সংক্রান্ত বিরোধীতার কারণে সংঘবদ্ধ চক্র অপমানজনক কাজটি করেছে। একই কথা বলেছেন উপস্থিত সবাই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কাশিনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক মেম্বার আবদুল জলিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হাকিম সর্দার, মোঃ খোকন সর্দার, হিরণ মিয়া, আবদুল করিম, আলী আশ্রাফ, অহিদ মিয়া, সুমন মিয়া, নাছির উদ্দিন, আমির হোসেন, মনা মিয়া, অহিদুর রহমান, কবির আহমেদ ও আলী নেওয়াজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews