1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ফটিকছড়িতে আমন্ত্রণ পেয়েও রাষ্ট্রীয় কর্মসূচিতে গেল না জামায়াত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭ বার

ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কোনো কর্মসূচি পালন করেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রশাসনের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও দলটির নেতাকর্মীদের রাষ্ট্রীয় আয়োজনেও দেখা যায়নি।বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। তবে ফটিকছড়ি জামায়াতে ইসলামীর কোনো ইউনিটে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ফটিকছড়ি জামায়াতে ইসলামীর দুই আমিরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু তারা কেউ অনুষ্ঠানে অংশ নেননি। এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের কে উপজেলা প্রশাসন থেকে দাওয়াত দেওয়া হয় নি।এছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় দিবসে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের রাষ্ট্রীয় আয়োজনে জামায়াতে ইসলামীর অনুপস্থিতি জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews