1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বালুভর্তি ট্রাক জব্দ, এমপি সরওয়ার আলমগীরের রেড এলার্ট

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫১ বার

মু.আজিজ ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারসহ আশপাশ এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বুধবার (১১ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে নদী থেকে উত্তোলিত বালু বহনকারী একটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হালদা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এ অবস্থায় প্রশাসন অভিযান চালিয়ে বালুভর্তি ট্রাকটি আটক করে।

এদিকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর রেড এলার্ট জারি করেছেন। একই সঙ্গে হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews