1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় পৌর এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হচ্ছে, যাতে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের জন্য ঈদের সময় অনেকটা স্বস্তি নিয়ে আসে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews