মু. আজিজ, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়ন-এর তেমুহনি বাজার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা নিজেদের মালামাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। এ ঘটনায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
Leave a Reply