1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ ও হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৬ বার

পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রবিবার (১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, রাত ১২টার দিকে নিহত সুফিয়া খাতুনের মেয়ে মর্জিনা খাতুন অজ্ঞাতনামা আসামিদের নামে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাদ করা হয়েছে। আশা করা যাচ্ছে, তাদের মধ্য থেকেই মূল আসামিকে শনাক্ত করা হবে, মূল আসামি তাদের মধ্যেই রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজকেই রহস্য  উদঘাটন হবে ইনশাআল্লাহ।

এর আগে শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে দাদি সুফিয়া খাতুনকে (৬৫) হত্যা করে নাতনি জামিলা আক্তারকে (১৫) অপহরণের পর ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে। শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায় বাড়ির গেটে দাদির রক্তাক্ত মরদেহ এবং বাড়ির পাশের সরিষা ক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, এই ঘটনা নিয়ে আমাদের সকল টিম কাজ করছে। আমরা কিছু আলামত সংগ্রহ করেছি। সেগুলো নিয়ে কাজ করছি। খুবই শিগগিরই আমরা জড়িতদের আইনের আওয়তায় নিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews