চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভার মাধ্যমে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে অমর একুশে উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রাক্তন সহকারী শিক্ষক মাওলানা মো. বেলাল হোসেন, সহকারী শিক্ষক আকলিমা আক্তার, নাছরিন আক্তার, শাহীন সুলতানা মুন্নী, স্বর্ণা বেগম, মরিয়ম আক্তার, কাজী ফরিদা ইয়াছমিন শান্তা প্রমুখ।
Leave a Reply