চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। দিবসের প্রথম প্রহরে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা আজ বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক চর্চার মাধ্যমে ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তারা। আগামীদিনে সুশৃঙ্খল, সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ শান্তির চৌদ্দগ্রাম গঠণে মহান একুশের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply