1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

২৫ জানুয়ারী নির্বাচনী জনসভায় চৌদ্দগ্রামে আসছেন তারেক রহমান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার

জনসভার মাঠ পরিদর্শনে কামরুল হুদা সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারই অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারী কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের বিএনপি’ মনোনীত প্রার্থী মো. কামরুল হুদার ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।

এর আগে তারেক রহমান আগামী ২৪ জানুয়ারী কুমিল্লা শুয়াগাজী ডিগবাজী মাঠে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একদিনের ব্যবধানে তারেক রহমানের চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে নেতাকর্মীরা বেশ উজ্জবিত হয়ে উঠেছেন। ২৫ জানুয়ারির জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বিএনপি প্রার্থী মো. কামরুল হুদা সহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেছেন।

জনসভাস্থল পরিতদর্শনকালে বিএনপি প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উর্বর ঘাটি। দেশনায়ক তারেক রহমান চৌদ্দগ্রামের মানুষের আকাঙ্খা বুঝতে পেরে তিনি আগামী ২৫ জানুয়ারী বিকেলে চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
কামরুল হুদা আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, এই জনসভায় দুই লক্ষাধিক লোকজন অংশ গ্রহণ করবেন এবং এই জনসভায় তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপি’র নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একবার এই মাঠে জনসভা করেছিলেন। দীর্ঘ ২৯ বছর পর আবারো বিএনপির কোন শীর্ষ নেতৃত্ব চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা করতে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews