1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে চারটি ঘরের সর্বস্ব পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৮ বার

শাহজাহান আলী মনন/নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কোরানীপাড়ায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ওই পাড়ার মৃত ওসমান গনির ছেলে মতিউল মন্ডলের (৬০) বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এতে তার সেমি পাকা দুইটি ঘর পুড়ে যায়। ঘরে থাকা ১ লাখ টাকার ধান ও আসবাবপত্রসহ সব কিছু ছাই হয়ে গেছে।

পাশাপাশি মতিউলের ভাই হাফিজুল মন্ডলের (৫৫) বাসের চাটি ও খরের চাল দেয়া দুইটি ঘরও মালামালসহ সর্বস্ব পুড়ে গেছে। সব মিলে দুই ভাইয়ের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মাজেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews