1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চাটমোহরে বিলের বুকে অভিযানে ইউএনও মুসা নাসের চৌধুরী

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৬ বার

 

(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)
পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরই বিভিন্ন গঠন মুলক কাজ ও সৃজনশীল মাঝের নিজেকে নিয়োজিত ভাসছেন জন সাধারণের প্রশংসায়। সম্প্রতি পাবনা জেলার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহারের বিরুদ্ধে কড়াভাবে আইনগত পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুসা নাসের চৌধুরী। বৃষ্টি উপেক্ষা করে পুলিশ ও মৎস্য দপ্তরের লোকজন সঙ্গে নিয়ে নিজেই বিলে অভিযান চালিয়েছেন তিনি। আর বিলে পেতে রাখা চায়না দুয়ারি জাল জব্দের পর বিধিনুযায়ী আগুন দিয়ে ধ্বংস করেছেন তিনি।
এদিকে তার এ অভিযানের ছবি ও ভিডিও ফেসবুকে আসলে তাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নেটিজেনরা। মাছের বংশসহ বিলের জীব-বৈচিত্র রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, ২০ জুন শুক্রবার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে নৌকা নিয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এ অভিযানে প্রায় ৫শ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেই জাল পুড়িয়ে ধ্বংসের আদেশ দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এদিনে যেসব জাল ধ্বংস করা হয়, তার আনুমানিক মূল্য একত্রে ২০ লক্ষাধিক টাকা।
অপরদিকে ২১ জুন শনিবার উপজেলার ডিকসির বিলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দের পর শুক্রবারের মতো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এক বার্তায় উপজেলার কোথাও অবৈধ চায়না দুয়ারি জালের কারখানা, দোকান বা ক্র‍য়-বিক্রয়ের তথ্য থাকলে সেটা উপজেলা প্রশাসনকে জানাতে আহ্বান জানিয়েছেন মুসা নাসের চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews