1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

পল্লবী মেট্রোরেলের নিচে আইফোন ছিনতাইয়ের ঘটনায় দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯৪ বার

এস এম জীবন: রাজধানীর পল্লবী এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে সম্প্রতি আলোচিত মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বরের ডি ব্লকের বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন পারভেজ ওরফে ‘বাংলা পারভেজ’ (৩০) এবং ইসমাইল হোসেন (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করত। গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আল-আমিন রানা নামের এক যুবককে একা পেয়ে তার পথরোধ করে আইফোন ১৩ ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয় এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের দাবি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews