1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

৩৭ বস্তায় ১১১০ কেজি ভারতীয় জিরাসহ একটি ডিআই পিকআপ আটক

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৭ বার

বিল্লাল উদ্দিন: সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন পীরের বাজার সিএনজি পাম্প সংলগ্ন বলাকা আবাসিক এলাকার সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হন।

সেখানে একটি কালো রংয়ের, রেজিস্ট্রেশনবিহীন, চেসিস ও ইঞ্জিন নম্বর অস্পষ্ট টাটা কোম্পানির ডিআই পিকআপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় , যা সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাচালানি পণ্য বহন করে দ্রুত গতিতে শহরের দিকে যাওয়ার সময় ঢাকা মেট্রো-ট-২৪-১০৯৭ নম্বর ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো “SURAJ PREMIUM Jeera” লেখা মোট ৩৭ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে সর্বমোট ১,১১০ কেজি, আনুমানিক বাজার মূল্য ৫,৫৫,০০০/- টাকা। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে এসব মালামাল জব্দ করা হয়।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-১০, তারিখ-১৫ মে, ২০২৫ খ্রিঃ, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews