1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

লামা কোর্টের জারিকারক কফিল উদ্দিনকে গাড়ী চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৯ বার

বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানের লামায় জীপ গাড়ী চাপা দিয়ে লামা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জারিকারক কফিল উদ্দীনকে হত্যা করার চেষ্টার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ২৮ মে রোজ বুধবার বাড়ী থেকে অফিসে আসার পথে সকাল ৮. ৪৫ টার সময় লামা-রূপসীপাড়া সড়কের কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিয়ে কফিল উদ্দিন (৩৮), পিতা-মৃত মোঃ নুরুল ইসলাম, মাতা-হাফেজা খাতুন, সাং-অংয়া পাড়া, ৩নং ওয়ার্ড, ৬নং রূপসী পাড়া ইউ.পি, লামা, বান্দরবান বাদী হয়ে লামা থানায় ২৮ মে চালক আতিক(৩২), পিতা-সোরাফ ড্রাইভার সাং-চেয়ারম্যান পাড়া, ৪নং ওয়ার্ড, লামা পৌরসভাকে আসামী করে অভিযোগ দায়ের করেছে।

লামা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাগেছে, আমি(বাদী) এবং আমার ছেলে আব্দুল্লাহ আল জিসান (৮), অদ্য ২৮/০৫/২০২৫ ইং তারিখ সকাল ৮.৩৫ ঘটিকার সময় আমি আদালতের উদ্দেশ্যে এবং আমার ছেলে নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা হই। লামা-রূপসী পাড়া সড়কের কলিঙ্গাবিল কাটা পাহাড় নামক স্থানে ৮.৪৫ ঘটিকার সময় পৌঁছামাত্র ঢাকা চ-০৭ নং মিনি ট্রাক গাড়ি আমাকে ও আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে চাপা দেওয়ার চেষ্টা করা কালে আমি ও আমার ছেলে মোটর সাইকেল নিয়ে রাস্তার বাইরে পড়ে যাই। পরবর্তীতে আমি মোটর সাইকেল তুলে উক্ত মিনি ট্রাক গাড়ির পেছনে গিয়ে ড্রাইভার এর সাথে উক্ত বিষয়ে কথা বলার চেষ্টা করলে ড্রাইভার আবারও আমাকে গাড়ির চাপা দিয়ে হত্যা করার হুমকি প্রদান করেন।

কফিল উদ্দিন বর্তমানে কর্মরত আছেন, প্রসেস সার্ভার, লামা চৌকি আদালত, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, বান্দরবান।

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাটি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews