1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ট্রাফিক সামলানো স্বেচ্ছাসেবকদের ছাতা ও রেইনকোট উপহার

  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১৫ বার

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: প্রখর রোদ আর প্রবল বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন ট্রাফিক ব্যবস্থাপনায় নিরলসভাবে সহযোগিতা করে যাওয়া কালীগঞ্জের কমিউনিটি ট্রাফিক স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে ছাতা ও রেইনকোট উপহার প্রদান করা হয়েছে। সমাজের প্রতি তাঁদের এই নিঃস্বার্থ পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। এছাড়াও, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ তাঁর বক্তব্যে কমিউনিটি ট্রাফিক স্বেচ্ছাসেবকদের এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আপনারা যেভাবে ট্রাফিক ব্যবস্থায় সহযোগিতা করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। আপনাদের এই নিঃস্বার্থ পরিশ্রমের জন্য কালীগঞ্জবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ।” তিনি আরও উল্লেখ করেন, সমাজের প্রতি দায়বদ্ধ এই মানুষগুলোর পাশে প্রশাসন সবসময় থাকবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন তাঁর বক্তব্যে স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা অনেক কঠিন হয়ে পড়তো। এই ছাতা ও রেইনকোট আপনাদের সামান্য উপকারে হলেও, এটি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।”

উপহার সামগ্রী পেয়ে স্বেচ্ছাসেবকরাও তাঁদের আনন্দ প্রকাশ করেন। তাঁরা জানান, এই ধরনের স্বীকৃতি তাঁদেরকে ভবিষ্যতে আরও নিভির ভাবে এর সাথে কাজ করতে উৎসাহিত করবে। সমাজের প্রতি দায়বদ্ধ এই স্বেচ্ছাসেবকদের পাশে থাকার এই অঙ্গীকার কালীগঞ্জের কমিউনিটি সার্ভিসকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews