1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নিঃরব বিষন্নতা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩১ বার

🍁নিঃরব বিষন্নতা😓

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

(সুত্রঃ শাকিলা পারভীন শায়লা, পাবনা সদর-কে উৎসর্গীত)

 

ইচ্ছে জাগে বলি কথা সারাক্ষণ-
তোমাতেই হারিয়ে উজার করে এই মন!
জাগে বাসনা বলতে দুটি মনের কথা-
হিয়ায় চিত্তে পুষে রাখি তোমার বিষন্নতা!

ভাবি একাকীত্বে আমি তোমাকে আনমনে-
হবেনা কি একটু সময় কথা তোমার সনে,
বলবেনা কি মনের কথা প্রাণ খুলে তুমি-
নাকি দগ্ধতার যন্ত্রণায় জ্বলে-পুড়ে যাবো আমি!

ভাবি নিরবতা কাটাতে কি ফোন তুলবেনা-
হয়তো এও ভাবি হয়েছে তব প্রেমে অনেক দেনা,
তুমি ভাবো হয়তো আমায় নাও ভাবতে পারো-
আমি যত চাই থাকতে ভুলে ততই ডাকো আরো!

তুমি যা ভাবো; তাই পারো ভাবতে নিঃরবে-
আমার চিত্তে প্রেম ভাবনায় তুমিই শুধু রবে,
পারবোনা কাউকে বলতে দুটি মনের কথা-
তুমি না এলে ভাঙ্গবেনা এ মনের নিঃরবতা!

তুমি যদি পারো বুঝতে মনের ভাষা সংগোপনে-
গড়ে যাবো ইতিহাস তোমার প্রেমের টানে,
তুমি বলো কথা একটি বার এই আমার সনে-
রবেনা আর কোন ব্যথা দুঃখ-বোধ রুগ্ন এ মনে…

(রচনাকালঃ২৫শে মে’২০২১ঈশায়ী,
রাতঃ১০৪৫__১০:৫৫,+১১:১০__১১২৭,মহকক)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews