1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

৬ মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৩ বার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় লিচুর বিচি গলায় আটকে গিয়ে ৬ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাফানগর ইউনিয়নের ধনীপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আরফান। সে ধনীপাড়া গ্রামের মোমিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে লিচু খাওয়ানোর সময় অসাবধানতাবশত একটি বিচি গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা আল মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিষয়ে নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি নিজে নিশ্চিত হয়েছি।”

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews