1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

হাসপাতালের কেবিনে ঝুলছিল যুবকের মরদেহ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৬ বার

মাসুদ রানা: ঝিনাইদহ সদর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালের কেবিন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ‎আজ শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে জেলা শহরের রাবেয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম অনিল বিন (২৮)।তিনি ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ী এলাকার  হীরালাল বিনের ছেলে।

‎পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি রাবেয়া হাসপাতালের সার্জন তারিক আখতার খানের ব্যক্তিগত গাড়ি চালাক।

‎এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে একটি কেবিনের জানালার সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলছিল।পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে রাবেয়া হাসপাতালের পরিচালক সোহেল রানা বলেন,তিনি সার্জন ডা. তারিক আক্তার খাঁনের বক্তিগত গাড়ি চালাতেন। কাল সন্ধ্যায় তিনি ডা. তারিক আক্তার খাঁনকে নিয়ে হাসপাতালে আসেন।হাসপাতালের একটি কেবিনে  তিনি রাতে ঘুমানোর জন্য ছিলেন।পরবর্তীতে সকালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দিলে বিষয়টি আমি জানতে পারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews