1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

তজুমদ্দিনে বহুল আলোচিত ও কুখ্যাত ডাকাত কালো জসিম গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯৩ বার

তুহিন: ভোলার তজুমদ্দিন উপজেলার বহুল আলোচিত ও কুখ্যাত ডাকাত জসিম ওরফে কালো জসিমকে অবশেষে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে তজুমদ্দিন বাজারের উত্তর মাথা থেকে তাকে আটক করা হয়।
মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
তজুমদ্দিন থানার এএসআই আলাউদ্দিন আল মাসুম ও এএসআই মো. শাহাদাত হোসেনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, কালো জসিম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০০৬ সালের একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রেক্ষিতেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটককালীন সময়ে কালো জসিম কোনো প্রকার প্রতিরোধের চেষ্টা না করে আত্মসমর্পণ করে। গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী কালো জসিমের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে বলেছে, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে তারা আতঙ্কে দিন কাটাচ্ছিল। এ ধরনের অপরাধীদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাব্বত খান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। যেকোনো অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews