1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাক কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কুমিল্লায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০৮ বার

বাংলার রূপ ডেস্ক:দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত মাঠ কর্মকর্তাদের সংস্থার সামগ্রিক কর্মকান্ডের ব্যবস্থাপনিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী “ম্যাইক্রোফাইন্যান্স অপারেশনস এন্ড রিপোর্টিং সিষ্টেম ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালাটি শুক্র ও শনিবার কুমিল্লায় এনজিও ফোরাম রিজিওনাল অফিস এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি বলেন ঋণ কর্মসূচি বাস্তবায়নে শাখা ম্যানেজারদের দায়িত্ব ও দায়বদ্ধতা প্রসংগে লক্ষ্যমাত্রা অর্জনে প্রবল ইচ্ছাশক্তি থাকলে দূর্ভেদ্য লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধতা নিয়ে ঋণ কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উক্ত প্রশিক্ষণের শিখণ থেকে জ্ঞান নিয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সততা, ন্যায়, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম বক্তব্য দেন। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ঋণ কার্যক্রমের ২৫ জন শাখা ম্যানেজার ও শাখা ইনচার্য অংশ গ্রহণ করেন। এ কোর্সের সেশন পরিচালনা করেন পরিচালক এসএমএপি মোঃ হুমায়ুন খালেদ।

অন্যদের মধ্যে মো: মাসুদুর রহমান, সিসি-ঢাকা ডিভিশন এসএমএপি, পরিচালক আইসিটি এন্ড আরএম মোঃ রায়হানুস সাআদাত ও প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা প্রমুখ। গাক’র ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ কবীর উদ্দিন এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews