1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

স্কুলের গাছ কাটা ও দূর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৬ বার

মো:সুজন আহমেদ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেন্ডারবিহীন ও সরকারি অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে এবং স্কুল উন্নয়ন ও বাৎসরিক স্লিপের টাকার দূর্নীতির ঘটনায় স্থানীয় বাসিন্দা শাহ জামালের অভিযোগের প্রেক্ষিতে গত ৬ মে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এতে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেনকে আহবায়ক ও কামারখন্দ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে. এম শরিফুল ইসলাম কে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে ওই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহবায়ক।

অভিযোগকারী শাহ জামাল জানান, টেন্ডারবিহীন ও সরকারি অনুমতি ছাড়াই ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল গত ২৫ এপ্রিল স্কুল আঙ্গিনার ২১ টি ইউকালেকটার গাছ অবৈধভাবে কেটে বিক্রি করার চেষ্টা করে। গ্রামের লোকজন এব্যাপারে প্রধান শিক্ষকের নিকট গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি গ্রামবাসীর সাথে খারাপ আচরণ করেন এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করেন। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছিলে তাদেরকেও প্রধান শিক্ষক দেলোয়ার হুমকি প্রদর্শন করে।

শাহ জামাল আরো জানান, স্কুলে সরকার প্রদত্ত বাৎসরিক উন্নয়ন ফান্ডের টাকা এবং  শিক্ষার্থীদের স্লিপের টাকা উন্নয়ন কাজে না লাগিয়ে, তার নিজ নামের ব্যাংক একাউন্টে রেখে ইচ্ছে মতো তিনি খরচ করেন। স্কুলে পাঠদানের অবহেলায় শিক্ষার্থী নেই বললেই চলে। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসৌজন্য আচারণেরও অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews