1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল সহ দুই জন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০০ বার

সংবাদদাতা: মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা এলাকার সাইদুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৩) ও মজিবর রহমানের ছেলে শাহিনুর হোসেন (২৫)।

মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি পরিবহনে থামিয়ে তল্লাশি করলে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

পুলিশ আরো জানায়, মাদক কারবারির সাথে জড়িত দুই ব্যক্তিকে আটকের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি ইব্রাহিমের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews