1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

শেরপুরের নকলায় অবৈধভাবে নকল প্রসাধনী তৈরির অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৫ বার

মোঃ আব্দুর রহমান: রবিবার (১৮ মে) বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শেরপুরের নকলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যাক্তির মালিকানায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে নকল বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী তৈরি হয়ে আসছিল। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মাননিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews