1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বান্দরবানে দুর্গম পাহাড়ের জনপদ থানচিতে নারী জুম চাষীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৩ বার

মোঃ শফিকুল ইসলাম: বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকা থেকে এক নারী জুম চাষীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ওই এলাকার একটি খেয়াং সম্প্রদায়ের পাড়ার কাছে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেয়। ঐ নারী জুম চাষির নাম চিংমা খেয়াং (২৭)। সে ওই এলাকার ৮ নং ওয়ার্ডের মংখ্যং খেয়াং পাড়ার সুমন খেয়াং এর স্ত্রী।

পুলিশের স্থানীয়রা জানায় সকালে ওই নারী জুম চাষী পাড়া থেকে বের হয়ে পাড়ার কাছের একটি জুমে রওনা দেয়। কিন্তু দুপুর গড়িয়ে যাওয়ায় সে পাড়ায় ফিরে না আসলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। বিকেল চারটার দিকে পাড়ার লোকজন বেশ কিছু দূরে তিন্দু সড়কের রাস্তার পাশের নালার মধ্যে লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে পাড়ার লোকজন জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে কারণ সম্পর্কে এখনো কোনো কিছু জানানো হয়নি। তবে স্থানীয় পাহাড়ি বাঙ্গালীদের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশের একটি টিম সেখানে গিয়েছে। যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে পাহাড়ি ছাত্র পরিষদ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক অন্বেশ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি জানায় রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews