1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার

মোঃ শফিকুল ইসলাম : বান্দরবানে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা শাখা।

মঙ্গলবার (২৯এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সামনে জড়ো হয় এবং আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশে বিচারের নামে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে, স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকারের মদতে তিনি বিভিন্নভাবে আইন বিভাগে অনিয়ম করে গেছেন। এবিএম খায়রুল হকের কারণে অনেকের জীবন নিঃস্ব হয়ে গেছে।

এ সময় বক্তারা, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এ সময় অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল রুমোর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট উম্যাসিং মার্মা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান।

এ সময় অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভুইয়া, অ্যাডভোকেট মো. ইসমাইল, অ্যাডভোকেট রোশনী বিনতে জহুর, অ্যাডভোকেট মেনুসাং মার্মা, অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শোয়াইবুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইব্রাহিম, অ্যাডভোকেট আলী জহুরসহ বিভিন্ন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews