1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে টহল পুলিশের হাতে চুরির ৩ গরু বাছুর সহ পিকআপ আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে টহল পুলিশের হাতে চুরির তিন গরু বাছুর সহ পিকআপ আটক। বেশ কিছুদিন বন্ধ থাকার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবারও বৃদ্ধি পেয়েছে গরু চোর চক্রের তৎপরতা। তাই থানা পুলিশ নড়েচড়ে বসেছে, বৃদ্ধি করেছে তাদের টহল। আর সেই টহল পুলিশের হাতে ২২ এপ্রিল মঙ্গলবার ভোররাতে চুরি হওয়া তিন গরু বাছুর সহ পিকআপ আটক হয়। সম্প্রতি কৃষকের খামার থেকে একের পর এক গরু চুরির অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা দক্ষিণপাড়া গ্রামে কৃষক মো. জামাল উদ্দিন শেখের গোয়াল ঘর থেকে দুটি গরু ও একটি বাছুর চুরি হয়।সকালে গোয়াল ঘরে গিয়ে বিষয়টি টের পান কৃষক জামাল উদ্দিন। আশেপাশে খোঁজাখুঁজি করে কোনো খোঁজ না পেয়ে থানায় ছুটে যান তিনি। থানায় গিয়ে একটি পিকআপ গাড়ির পাশে দুটি গরু ও একটি বাছুর বাঁধা দেখতে পান তিনি। সেসময় তিনি সেগুলোকে নিজের গরু হিসেবে শনাক্ত করতে সক্ষম হন।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, পুলিশ রাতে টহলের সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক দ্রুত পালানোর চেষ্টা করে। যোগাযোগ করার পরে থানা থেকে আরো একটি টিম টহলরত পুলিশের সহযোগিতার জন্য যুক্ত হয়ে বিপরীত থেকে ধাওয়া করে। সামনে পিছনে উভয়দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে চোরেরা একটি বাচুর পিকআপ থেকে ফেলে দেয় পুলিশের গাড়ির গতিরোধ করার জন্য। তাতেও অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত পিকআপ ফেলে চোর চক্র পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে একটি পিকআপ, দুটি গরু ও একটি বাছুর আটক করা হয়।চুরি হওয়া গরু বাছুর ও পিকআপ আটক হলেও চোরকে আটক করতে পারে নাই বিদায় এলাকার সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে চুরি নিয়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোর চক্রকে গ্রেপ্তার এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমরা উদ্ধার হওয়া গরুগুলো প্রকৃত মালিকের কাছে দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছি। আটক হওয়া পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। চোর চক্রকে চিহ্নিত করে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews