1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল-বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ করে উপজেলা পরিষদে চত্ত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চৌদ্দগ্রাম ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews