1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

বান্দরবানে বর্ণাট্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৭০ বার

মোঃ শফিকুল ইসলাম/ জেলা প্রতিনিধি বান্দরবান ঃ রঙ-বেরঙের ফেস্টুন, ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা বান্দরবান। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব ‘মাহাঃ সাংগ্রাই পোয়েঃ’ উদযাপন শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।

রোববার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে বের হয় সাংগ্রাইং বর্ণাঢ্য র‍্যালি। আয়োজনে ছিল মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উৎসব উদযাপন পরিষদ। শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারও মানুষ, যারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে, মাতৃভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অংশ নেন এই আনন্দ মিছিলে ।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে (কেএসআই)। সেখানে আয়োজিত হয় বয়স্ক পূজা অনুষ্ঠান।

জেলা প্রশাসক শামীম আরা রিনি রাজার মাঠে বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন। তিনি বলেন, বান্দরবানসহ পার্বত্য তিন জেলার ১১টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এই উৎসবের মধ্য দিয়ে জাতিগত ঐক্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

তিনি আরো জানান, বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ক্ষুদ্র জাতগোষ্ঠীর উপস্থিতি এবার বিশেষ গুরুত্ব পাবে । এই বিচিত্র ময় সাংস্কৃতিক ঐক্যের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ।

উৎসব উদযাপন পরিষদ জানিয়েছেন, সামাজিক ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবং আট দিনব্যাপী উদযাপন করা হবে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews