1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮০ বার

মীর হোসেন মোল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দলের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহবায়ক আলহাজ¦ মাওলানা মো: জিয়াউর রহমান মজুমদার। সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ইকবাল হোসেন নোমান।

জাতীয়তাবাদী ওলামা দল, চৌদ্দগ্রাম উপজেলা শাখার টিম প্রধান হাফেজ মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মাসুম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, ফরিদ উদ্দীন আহমদ, মৌলভী মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা আবে হায়াত, ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম ফারুক আহমেদ প্রমুখ।

সভায় চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দলকে আরও সুসংগঠিত করতে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করে আগামীদিনের যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কতিপয় লক্ষ্য স্থীর করেন এবং সে অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews