1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘স্বদেশ ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় অবস্থিত স্বদেশ ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ওই ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের একটি আভিযানিক দল ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো। পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews