1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে ডেঙ্গু আক্রান্ত্র হয়ে শিবির নেতার মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার

মাহমুদুল হাসান জনি, ষ্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। নিহত ইখতিয়ার উদ্দিন উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মাস্টার কামাল উদ্দিনের ছোট ছেলে। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ফাযিল প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মাদরাসা শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক।

ইখতিয়ার উদ্দিন এর পরিবার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা সদরে ডেঙ্গু আক্রান্ত্র হয়ে গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন ইখতিয়ার। পরে তাকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌঁনে ৯ টায় তিনি মৃত্যু বরন করেন।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক জানান ‘হাফেজ ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা ছাত্রশিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews