1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কৃষি জমিতে মাটি কাটার অপরাধে যৌথ বাহিনীর অভিযানে ১টি ড্রাম ট্রাক জব্দ ও তিনজন আটক

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নে রবিবার দুপুরে সহকারী কমিশনার ভুমি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে তিন জনকে আটক করে। এসময় দুইটি ড্রাম ট্রাক, একটি মাটি কাটার ভেকু মেশিন বিকল করে। পরে আসার সময় একটি ডাম্প ট্রাক মাটি পরিবহনের সময় হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছে।

আটককৃতরা হলো ড্রাম ট্রাক চালক ফেনীর দাগন ভূইয়ার হীরাপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আমির হোসেন(৪০), চালকের সহকারী একই গ্রামের নবীন হোসেনের ছেলে মোশারফ (২৬),এবং উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের বেলাল হোসনের ছেলে গিয়াস উদ্দিন (২৭)।
রবিবার (০৫ জানুয়ারী) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা’র ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করায় এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে আটককৃত তিন জনকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার দুই লাখ টাকা পরিশোধের মাধ্যমে আটককৃত তিন জনকে খালাস দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews