1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সোনারগাঁওয়ে মাদক বিরোধী সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার

মোঃ বাছেদ হোসাইনঃ
জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদক সেবন না করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমিনপুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি আমিনপুর মাঠ থেকে শুরু হয়ে সোনারগাঁও স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি মো.মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের কমিউনিটি পুলিশিংয়ে সভাপতি ও সোনারগাঁও উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, রেনেসাঁ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন তুষার, টুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলা টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ পিপিএম, সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন, সোনারগাঁও বিএনপির সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews