1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩৩০ ফুট রাস্তা আরসিসি ঢালাই– এলাকাবাসীর সন্তোষ আবাসনের নির্মাণাধীন ভবনগুলো এখন মাদক কেনাবেচার বড় কেন্দ্র হয়ে উঠেছে! মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: শরীয়তপুরের দুই জমজ ভাইকে ল্যাপটপ উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোলপাশা ইউনিয়নকে উন্নয়নের হিসেবে গড়ে তোলার জন্য মাওলানা ফারুক নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ ২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ করতে হবে’-প্রতিমন্ত্রী আমিনুল হক, তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান… যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সবজির বাজারে আগুন : দিশেহারা সীমিত আয়ের মানুষ! স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে…. আমিনুল ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে.. প্রতিমন্ত্রী জায়গা-জমি বিরোধে ফটিকছড়ি উত্তর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোনকে পুলিশ হেফাজতে

সোনারগাঁয়ে ৩৩০ ফুট রাস্তা আরসিসি ঢালাই– এলাকাবাসীর সন্তোষ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১ বার

মীর হোসেন মোল্লা (আরমান): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাময়ী গ্রামের দীর্ঘদিনের চলাচলের সমস্যা অনেকটাই লাঘব হয়েছে ৩৩০ ফুট রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে। স্থানীয় বাসিন্দাদের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করায় ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার দেলোয়ার হোসেন বাবুর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, দেলোয়ার হোসেন বাবুকে তারা বিপদে-আপদে, দিন-রাত সবসময় পাশে পেয়েছেন। এলাকার উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করে তারা বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও দেলোয়ার হোসেন বাবুকে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান তারা।

স্থানীয়দের দাবি, রাস্তাটি আরসিসি ঢালাই হওয়ায় বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতাসহ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পাবেন সোনামহী গ্রামের মানুষ।

জানা যায়, এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জনস্বার্থের কথা বিবেচনা করে দেলোয়ার হোসেন বাবু মেম্বার নিজস্ব অর্থায়নে রাস্তাটির কাজটি সম্পন্ন করে দেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে দেলোয়ার হোসেন বাবুর এমন উদ্যোগ অব্যাহত থাকবে!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews