1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত ফটিকছড়িতে অবৈধ মাটি উত্তোলনে পুলিশের জোরদার অভিযান, মাটি’সহ ২ পরিবহন জব্দ কালীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, কিন্তু কম দামে ক্ষতির শঙ্কায় কৃষক উপকূলের অবহেলিত বড়বাইশদিয়া ইউনিয়নকে মডেল জনপদে রূপান্তরের স্বপ্ন হোসেন তালুকদারের রাঙ্গাবালীতে আগুনে দগ্ধ বাবা, ছেলেকে ঘিরে রহস্য গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কালীগঞ্জ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার ফটিকছড়িতে হালদা নদীতে বাড়ছে দূষণ, ঝুঁকিতে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

উপকূলের অবহেলিত বড়বাইশদিয়া ইউনিয়নকে মডেল জনপদে রূপান্তরের স্বপ্ন হোসেন তালুকদারের

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার

স্টাফ রিপোর্টার, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর উপকূলীয় ও নদীবেষ্টিত জনপদ রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সন্তান হোসেন তালুকদার। জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে জনপদের সার্বিক উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন।

হোসেন তালুকদার বলেন, বড়বাইশদিয়া ইউনিয়নই তার জন্মস্থান। এই ইউনিয়নের মানুষ ও মাটির সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও উপকূলীয় এই জনপদ এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

তিনি জানান, নদীবেষ্টিত হওয়ায় এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান ভরসা নৌপথ। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে বড় বড় নদী পার হতে হয়, যা সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকায় এখনো পাকা রাস্তা, পুল, সাঁকো ও ব্রিজের অভাব রয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতায় স্থানীয় মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপাঞ্চল বড়বাইশদিয়া পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় এলাকা বলেও উল্লেখ করেন তিনি। হোসেন তালুকদার বলেন, এই দ্বীপের সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য বিনোদনমূলক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান। এ ক্ষেত্রে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সুযোগ পেলে রাস্তা, পুল, সাঁকো ও ব্রিজ নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চান। পাশাপাশি ইউনিয়নের পাশেই অবস্থিত জাহাজমারা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে পুরো বড়বাইশদিয়া ইউনিয়নকে একটি সম্ভাবনাময় পর্যটন এলাকায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে তার। এতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে।

হোসেন তালুকদার আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার মানুষ পাশে থাকলে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে বড়বাইশদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল জনপদে রূপান্তর করা সম্ভব।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিনের অবহেলিত এই উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, পর্যটন খাত বিকশিত হবে এবং সাধারণ মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews