বিজ্ঞপ্তিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়াকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসা ও হামলার অভিযোগ সংক্রান্ত বিভিন্ন প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন তিনি। এসব প্রচারণাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ইদ্রিস মিয়া।
শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা গ্রামের অধিবাসী আবদুল মতিনের ছেলে ইদ্রিছ মিয়া বলেন আমি একজন জাতীয়তাবাদী জিয়ার আদর্শের সৈনিক। আমাকে একাধিকবার বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করার জন্য- ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক তার বাড়ী ডেকে নিয়ে প্রস্তাব দেয়। মুজিবুল হকের প্রস্তাবে অস্বীকৃতি প্রকাশ করি। পর দিন মুজিবুল হকের নির্দেশে কাশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান শাহ আলম সম্প্রতি সময়ে আমাকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মাদকদ্রব্য দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গত ১৭ বছরে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একাধিক মাদক এবং চাঁদাবাজী আইনের মামলায় অন্তর্ভুক্ত করে আসামী বানিয়ে হয়রানী করা হয়েছ।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে নামে-বেনামে একাধিক মামলা দেওয়া হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও আমি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি। অথচ বর্তমানে একটি মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে।”
ইদ্রিছ মিয়া আরও বলেন, “আমার বিরুদ্ধে মাদক ব্যবসার যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার সম্পর্কে জানেন। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একজন মানুষের সামাজিক সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অধিকার কারও নেই। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে তা যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ করা হোক। আমি আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল।”
তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া এসব তথ্য প্রচার করে এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।
ইদ্রিছ মিয়া বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো, যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না। সত্য ও মিথ্যার পার্থক্য বুঝে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”
এদিকে তাঁর সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইদ্রিছ মিয়াকে নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
ইদ্রিছ মিয়ার বক্তব্যটি অভিযোগ ও পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply