1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা চৌদ্দগ্রামে সর্দারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর পরকীয়ার জেরে নির্যাতন: স্ত্রীকে ঘরে আটকে রাখা, মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিকস সামগ্রী আটক করেন।

মো. জাকারিয়া আহমেদ–এর দিকনির্দেশনায় বড়বাইশদিয়ায় ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮১ বার

স্টাফ রিপোর্টার,আ. রহিম গাজী, রাঙ্গাবালী ( পটুয়াখালী ): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা’র বড়বাইশদিয়া ইউনিয়ন–এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনামূলক মতবিনিময় করেছেন মো. জাকারিয়া আহমেদ। তিনি পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে ঈদ-পরবর্তী সাংগঠনিক কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন তিনি। এ সময় সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং আদর্শভিত্তিক রাজনীতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের প্রতিটি কাজে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। সত্যের পথে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অভিযোগ কারও বিরুদ্ধে এলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, ছাত্রদল দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রসঙ্গে তারেক রহমান–এর দিকনির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনের প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে চাই। তিনি যেভাবে দিকনির্দেশনা দেবেন, সেভাবেই আমাদের কাজ করতে হবে।”

এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, জেলা ছাত্রদলের সদস্য সচিবের এ ধরনের সরাসরি দিকনির্দেশনা তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews